আমাদের গন্তব্য কোথায়?

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২২, ২০২০ | ৬:৫০
Link Copied Successfully!

আপাতত দৃষ্টিটিতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র-ইতালি-স্পেনসহ সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলো ক্রমে স্বাভাবিক হচ্ছে, দেশগুলোতে সংক্রমণ অব্যাহত থাকলেও কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা নমনীয় করোনা।

ইউরোপ-পশ্চিমায় নমনীয় হলেও করোনা পরিস্থিতি বিপজ্জনক পথে যাচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে। প্রায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিলও অব্যাহত রয়েছে।

ঈদকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য খুলের ফলে সংক্রমণের সব পথ খোলা থাকায় সংক্রমণের মাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ সময় আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা যেমন বাড়তে পারে; তেমনি কমিউনিটিতে আরও বেশি বিস্তার ঘটতে পারে রোগটির। বিশেষ করে নতুন নতুন জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

গার্মেন্টস কারখানা, হোটেল-রেস্টুরেন্ট, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফকর, মার্কেট-শপিং সেন্টারসহ লকডাউন শিথিল হওয়ায় মানুষের আনাকোনা বেড়েছে।

এমন পরিস্থিতি শুরু হলে সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে বলে এ মাসের শুরুতেও সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তারা বলেছিলেন, এসব সিদ্ধান্তের কারণে সামাজিক দূরত্ব রক্ষা না পেলে ও মানুষ স্বাস্থ্যবিধি না মানলে মধ্য মে’র পর করোনা সংক্রমণ পরিস্থিতি ভবিষ্যতে কোনদিকে যাবে, তা বোঝা যাবে। একই সঙ্গে তারা মে মাসকে সবচেয়ে ‘ক্রিটিক্যাল’ বলেও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

মনে হচ্ছে বিশেষজ্ঞদের এ পূর্ব সতর্কতাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। গতকাল ২৮ হাজার করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এদিনও ভেঙে গেছে আগের দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭৭৩ জন। ফলে দেশে মোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাড়াল ২৮ হাজার ৫১১ জনে।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে বাংলাদেশে করোনা পরিস্থিতি কী ‘পিক’ বা ‘চূড়ার’ দিকে যাচ্ছে? এবিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মুজাহেরুল হক বলেন,‘ লকডাউন একটা বৈজ্ঞানিক পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশ এ পদ্ধতি ব্যবহার করে তাদের সংক্রমণের ধারাটা দেখার জন্য। সংক্রমণ বাড়ছে, কখন গিয়ে থামছে, এ লকডাউনের মাধ্যমেই সেটা দেখে। কিন্তু আমাদের যেটা সমস্যা, ঘুরেফিরে সেই টেস্টের কথাই বলতে হয়। আমরা যতক্ষণ টেস্ট বাড়াতে, সহজলভ্য করতে এবং মানসম্মত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের ধারণা করা সম্ভব নয় যে আমরা কখন পিকে পৌঁছব, কখন থামব।’

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও সরকার গঠিত স্বাস্থ্য বিশেষজ্ঞ দলের সদস্য ডা. শাহ মনির হোসেন বলেন, ‘তাদের বিশ্লেষণ অনুসারে নিম্নমুখী প্রবণতা দেখানোর আগে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত সংক্রমণের চরম সময়কাল চলবে।’

গাণিতিক পদ্ধতি এবং মহামারীবিদ্যার সূত্রের ভিত্তিতে তাদের বিশ্লেষণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘জুনের শেষের দিকে সংক্রমণের হার কমতে থাকবে বলে আশা করা যেতে পারে।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ