নতুন ছাত্র সংগঠন এসেছে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৩:৪৫
Link Copied Successfully!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’। মঙ্গলবার রাত ৮টায় সংগঠনটির ফেসবুক পেইজে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে।

সংগঠক ও অ্যাক্টিভিস্ট জালালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম।

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংস্কার, নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ যাত্রা শুরু করেছে। আমাদের কাঠামো প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো নয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারকে কেন্দ্র করেই সকল কার্যক্রম চলমান রাখব। এর আগে আমরা নিজেদের জায়গা থেকে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম, এখন সময় এসেছে সকলে একত্রিত হয়ে কাজ করার। সেই লক্ষ্যেই আমরা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। ক্যাম্পাসের সর্বোচ্চ উন্নতির সাধনে আমরা সর্বদা তৎপর থাকার প্রত্যাশা রাখি।’

বিজ্ঞাপন

সদস্য সচিব হাসান ইনাম বলেন, ‘জাতীয় রাজনীতি এবং ছাত্ররাজনীতির মধ্যে তেমন পার্থক্য এত বছর দেখা যায়নি। লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনগুলো চাইলেও নিজেদের মনমতো কাজ করতে পারে না। আমাদের এই সমস্যায় পড়তে হবে না। আমরা ছাত্ররাজনীতির প্রচলিত সংজ্ঞা পাল্টাতে চাচ্ছি। আমাদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণ ও ক্যাম্পাস সংস্কারের লক্ষ্যে। আমরা ডাকসু নির্বাচন অংশগ্রহণ করবো। সেই লক্ষ্যেই কাজ শুরু করলাম।’ সূত্র যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ