চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২৬ | ৮:১৭
Link Copied Successfully!

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে চোখের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’।

​অনুষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা তাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে দৃষ্টিশক্তির সুরক্ষা, চোখের যত্ন এবং অন্ধত্ব প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল কবির, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ আলম পলাশ এবং ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল আমিন খান আকাশসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

​আলোচনা সভায় অতিথিরা বলেন, “দৃষ্টিশক্তি মানুষের অমূল্য সম্পদ। চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত চোখ পরীক্ষা করা এবং আগাম সচেতনতা তৈরি করা অত্যন্ত প্রয়োজন।” এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরসহ সাধারণ মানুষের মধ্যে চোখের যত্ন নেওয়ার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

​ক্লিন চাঁদপুরের এই উদ্যোগকে দৃষ্টিশক্তি সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এক প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা