দুস্থদের পাশে চলচ্চিত্র শিল্পীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:০০
Link Copied Successfully!

সারা দেশ যখন করোনাভাইরাসের কবলে আতঙ্কগ্রস্ত তখন সাধারণ মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন ঢালিউড তারকারা। কেউ মাস্ক বিতরণ করছেন, কেউ খাবার দিচ্ছেন। চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের সহায়তা করছেন কেউ কেউ।

অনন্ত জলিল

দুস্থদের সেবা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে অনন্ত জলিল বরাবরই দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। করোনা মোকাবিলায় তিনি এর আগেও সাহায্য সহযোগিতা করেছেন। এবার করোনার কারণে বেকার হয়ে পড়া শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে ২২০ জন বেকার শিল্পীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। শুক্রবার তিনি তাদের কাছে সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছেন।

বিজ্ঞাপন

অনন্ত জলিল বলেন, ‘আমাদের দুস্থ শিল্পীদের সহায়তার জন্য আমার পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য করেছি। আমার এ কাজে সাহায্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। ইচ্ছে ছিল অনুষ্ঠান করে তাদের কাছে পাঠানোর। লকডাউনের কারণে সেটা পারিনি। গাড়ি পাঠিয়ে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছি।’

চিত্রনায়িকা পপি

জনপ্রিয় চিত্রনায়িকা পপি রয়েছেন খুলনায়। সেখানেই তিনি দিনমজুর ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন। পপি বলেন, ‘সাধারণ মানুষরা অনেকেই এসব সামগ্রী কিনতে পারে না। তাই আমার সাধ্যমতো সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছি।’

বিজ্ঞাপন

মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত ডাক্তারি পাস করেছেন। ডাক্তারদের একটি ফোরামের মাধ্যমে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্যোগ নেন ‘চিনিবিবি’খ্যাত এ নায়িকা। গত বুধবার সকাল ৯টায় শাহবাগে সাধারণ মানুষদের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও বিতরণ করেন তিনি।

অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন, ‘আমি চলচ্চিত্রে কাজ করি সাধারণ মানুষদের বিনোদন দেওয়ার জন্য। আমি ডাক্তার, মানুষকে চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছি। যাদের জন্য সারা বছর কাজ করি, তারা আজ সমস্যায় পড়েছে, সুতরাং পাশে দাঁড়াতেই হবে। এখন আমরা এসব বিতরণ করছি। আমাদের ইচ্ছে আছে, দেশের এ পরিস্থিতিতে আমরা রোগীদের চিকিৎসাসেবা দেব। করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে আমি প্রস্তুত। এরই মধ্যে কয়েকটি হাসপাতালে কথা বলেছি।’

তানহা তাসনিয়া ইসলাম

‘ধূমকেতু’, ‘ভোলা তো যায় না তারে’খ্যাত চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলাম নিজের জন্মদিনের অনুষ্ঠানের বাজেটের টাকা এবার বিতরণ করেন করোনাগ্রস্ত মানুষদের মাঝে। তিনি মাস্ক, সাবান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করেন। ২৬ মার্চ বিকেলে তিনি রাস্তায় ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দুস্থ মানুষদের মাঝে বিতরণ করেন।

তানহা বলেন, ‘প্রতিবার তো বেশ ঘটা করে জন্মদিন পালন করি। এবার ভাবলাম ঘটা করে জন্মদিন পালন না করে এই টাকাটা গরিবদের মাঝে বিতরণ করব। সে লক্ষ্যেই করোনার এ সময়ে দুস্থদের জন্য নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করেছি।’ তিনি আরও বলেন, ‘ফেইসবুকে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বড় কথা না বলে সবার উচিত সাধ্যমতো সবার পাশে দাঁড়ানো। আমার সামর্থ্য অনুযায়ী যা পেরেছি আমি তা দিয়েছি। আমরা যারা একটু সচ্ছল আছি তাদের সবার উচিত দেশের এই খারাপ সময় নিজেদের জায়গা থেকে এগিয়ে আসা।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা