চুরি-ডাকাতি ঠেকাতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৩:৩৫
Link Copied Successfully!

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে ঘোষিত সরকারি ছুটির মধ্যে চুরি-ডাকাতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার বেলা সোয়া ১১টায় ধানমন্ডিতে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছেন। তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। যাতে চুরি-ডাকাতি না হয়, সেজন্য চোখ-কান খোলা রেখে কাজ করছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগণ সচেতন হয়েছে। আমি আশা করি, আমরা এভাবে সচেতন থাকলে, আমাদের দেশে করোনার বিস্তার ইউরোপের দেশগুলোতে যতটা হয়েছে তেমনটা হবে না।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা যার যার বাসায় অবস্থান করুন। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। হাত ধুয়ে নিন। পরিষ্কার-পরিচ্ছন্নতা তো আমাদের ঈমানের অঙ্গ।’

তিনি বলেন, ‘রাস্তাঘাটে কেউ যাতে বের না হন। অহেতুক যেন কেউ ভিড় না করেন। অহেতুক যাতে জনসমাগম না হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেগুলো মেনে জনগণকে উদ্বুদ্ধ করছে।’

বিজ্ঞাপন

করোনার বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার থেকে ১০ দিনের ছুটিতে গেছে বাংলাদেশ। এই সময়ে কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে। মানুষকে ঘরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা