হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৬ | ১২:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন মিয়াজী (৩৫) নামের এক ডালাই কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক মো. জাকির হোসেন মিয়াজী উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টংগীরপাড় নোয়াপাড়া গ্রামের মিজি বাড়ির মো. নুরু মিয়া মিজির বড় ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকায় শুকু মিয়ার ভবনে স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন বসবাস করতেন।

জানা গেছে, জাকির হোসেন মিয়াজী বিভিন্ন স্থাপনা পাকাকরণের কাজ কন্ট্রাকে করে থাকেন। এদিন বিকালে তিনি কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় সেন্দ্রা পেট্রোল পাম্প এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে বিপরিত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

এতে গুরুতর আহত হন জাকির হোসেন মিয়াজী। তাৎখনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেপার করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি এ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৩নং ওয়ার্ডের কমিশনার মহিউদ্দিন মাইনু মিয়াজী বলেন, ডালাই কন্ট্রাক্টর জাকির হোসেনের আচার-ব্যবহার খুব ছিলো। তার বাড়ি হাটিলা পূর্ব ইউনিয়নে হলেও সে গত ২০ বছর যাবৎ আমাদের এলাকায় (টোরাগড়) বসবাস করে আসছে। তার মৃত্যুতে পরিবার-স্বজন ও নিজ এলাকাসহ টোরাগড়ে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ