মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ৩০, ২০২৬ | ৮:২২
Link Copied Successfully!

মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রধান (৭৫)আজ শুক্রবার (৩০ অক্টোবর)দুপুর পোনে ১ টায় মতলবের নিজস্ব বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসৎ আত্মীয় স্বজন, সহযোদ্ধা ও গুনীগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে,তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শক্রমে মতলব ( ১নং ব্রীজ সংলগ্ন) এর নিজস্ব বাসায় চিকিৎসাধীন ছিলেন।

তাঁর গ্রামের বাড়ী মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর বাইশপুরে। ওনার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,সাংবাদিক ও সকল পেশার লোকজন ছুটে যান বাসায় দেখার জন্য।

মরহুম নুরুল ইসলাম নুরু প্রধানের ভাতীজা মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু জানান, আজ শুক্রবার বাদ আছর মতলব নিউ হোস্টেল মাঠে ওনার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন ভূইয়া , মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল,মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, মুক্তিযোদ্ধো সংসদের ডেপুটি কমান্ডার বশির উলাহ সরকারএবং মরহুমের ভাতীজা মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু। পরে নামাজে জানাজায় ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।

বিজ্ঞাপন

জানাযা শেষে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম এবং মুক্তিযুদ্ধাবৃন্দ। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কপিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের নিজ গ্রাম উত্তর বাইশপুরে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন মতলবে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু, নিয়ন্ত্রণহীন দুই শতাধিক ট্রাক্টর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আহসান হাবীবের গণসংযোগ মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু আর নেই চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা