বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৬ | ১০:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা এগারোটায় বদরপুর ও.এস দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অত্র মাদ্রাসার এড হক কমিটির সভাপতি মাওলানা মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন,মাতলাব দক্ষিণ উপজেলার মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন হচ্ছে নারায়নপুর ইউনিয়ন। নারায়ণপুর ইউনিয়ন এবং নারেনপুর পৌরসভা নিয়ে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ ইউনিয়নের মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডসহ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই ইউনিয়নের মানুষ। আপনারা জানেন আপনাদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এই ইউনিয়নের জনগণের মতামত নিয়ে একটি গণ শুনানি করা হয়েছে। খুব শীঘ্রই আপনাদের এই দুঃখ দুর্দশা লাগবের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোঃ জালাল উদ্দিন এই ইউনিয়নটি বহাল রাখার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন।

আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়া হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা,কৃষিকার্ড,জেলে কার্ড,ফ্যামিলি কার্ড,চিকিৎসা ভাতাসহ সব ধরনের ভাতার বিষয়ে নারায়ণপুর ইউনিয়নবাসীকে অগ্রাধিকার দেয়া হবে।
বদরপুর দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,বিগত ১৭ বছরে এ মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে সব লুটপাট করে খেয়েছে তারা।

আমি কথা দিয়ে গেলাম নারায়ণপুর ইউনিয়নে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন হলে সেটি হবে বদরপুর ও এস দাখিল মাদ্রাসার। রাস্তার কাজও খুব স্বল্প সময়ের মধ্যে করে দেয়া হবে।

বিজ্ঞাপন

মাদ্রাসার এডহক কমিটির সভাপতিকে বলেন,লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের অতি যত্নবান হতে হবে। সঠিক সময়ে শিক্ষকদের মাদ্রাসায় আসতে হবে এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে মাওলানা মকবুল হোসাইন হেলালির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুন্সী,মতলব পৌর যুবদলের আহ্বায়ক ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, মতলব পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহিন ভূঁইয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিশান, সদস্য সচীব রানা প্রধান,নারায়নপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন বকাউল । স্বাগত বক্তব্য রাখেন বদরপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কাশেম ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বদরপুর দাখিল মাদ্রাসায় সমাবেশ, নারায়ণপুরবাসীকে সব সুযোগ সুবিধা দেয়া হবে: এনামুল হক বাদল হাজীগঞ্জে টপসয়েল কাটার কারনে একাধিক ড্রেজার ও পাইপ ধ্বংস ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী ও আলোচনা সভা জেলা পর্যায়ে কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন , আব্দুল্লাহ আল মাহীদকে নিয়ে সুবিদপুর দারুল কুরআন মাদরাসায় আনন্দ র‍্যালি স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে মাইকিং করা হতে পারে: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি দুর্নীতি, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন আলহাজ্ব ফারুক হোসেন মোল্লা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্তিপূজা নয়, সংগঠনের চর্চা করুন: কেন্দ্রীয় যুবদল নেতা শাওন মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফ্যাসিস্টের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা হাজীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত পারিবারিক সচেতনতায় মাদক প্রতিরোধ সম্ভব বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান হাজীগঞ্জের ইউএনও শিশু শিক্ষার্থীদের সাথে শপথ বাক্য পাঠ করলেন ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ইনানীর রিসোর্টে আগুনের ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার, মোট নিহত ১১