মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৬ | ৭:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া এলাকার শম্ভুখার ব্রিজ সংলগ্নে বুধবার (২১ অক্টোবর) দুপুরে ট্রলি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক চালক আক্তারুজ্জামান খোকন (৫০) ঘটনাস্থলেই মারা যায়।তিনি একটি বেসরকারি খাদ্য কোম্পানির (প্রমি) মতলব উত্তর উপজেলার পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি ছিলেন।

।তার বাড়ি মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামে।সে ওই গ্রামের এলাহী বক্স ও জরিনা বেগম দম্পতির ছেলে তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। আক্তারুজ্জামান স্ত্রী ও এক কন্যাসহ অনেক স্বজন রেখে গেছেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কোম্পানির খাদ্যদ্রব্য বিক্রি ও পরিবেশনের জন্য আজ বুধবার দুপুরে আক্তারুজ্জামান খোকন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে উপজেলার সাহেববাজারে আসেন। সেখানে ক্রেতাদের কাছে মালামাল বিক্রি ও পরিবেশনের পর মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে তাঁর স্ত্রীকে ফোন করে বলেছিলেন, ভাত বেড়ে রাখতে। বাড়ি ফিরেই ভাত খাবেন। এরপর কিছুদূর গিয়ে আজ দুপুর দেড়টায় ওই বাজারের কাছাকাছি শম্ভুখাঁর ব্রিজ এলাকায় পৌঁছালে আচমকা বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির নিচে মোটরসাইকেলসহ চাপা পড়েন তিনি। এতে তাঁর মাথা, থুতনি ও দুই পা থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। প্যান্টের পকেট থেকে তাঁর মুঠোফোনটি সড়কে পড়ে থাকে। স্থানীয় এক লোক ওই মুঠোফোন থেকে তাঁর স্বজনদের ফোন করে বিষয়টি জানালে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখান থেকে উদ্ধার করে তাঁরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে আহাজারি করছিলেন ওই ব্যক্তির স্ত্রী, বোন ও মেয়েসহ আরও কয়েকজন স্বজন। ‘আমারে রাইখা স্বামী চইলা গেল। স্বামী ছাড়া আমার কী অইব। মেয়েডার কী অইব, কে তাঁরে দেইখা রাখব। আমার সব শেষ। স্বামীরে ছাড়া এহন ক্যামনে বাঁচুম’।-নাম প্রকাশ না করে তাঁর স্ত্রী আহাজারি করতে করতে এসব কথা বলেন।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া ওই বিক্রয় প্রতিনিধির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২ কচুয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে ইউএনওর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরলেন শাহরাস্তির সেই বৃদ্ধ মা কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে মতলব আল রশিদ ক্লাবের সংবর্ধনা মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ হাজীগঞ্জে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ইঞ্জি. মমিনুল হক এমপি’কে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকদের কুত্তার মতো পিটানো দরকার : এনায়েতুল্লাহ আব্বাসী শাহরাস্তিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ফারুক হোসেন মিয়াজি