চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৬ | ১০:২০
Link Copied Successfully!

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে চাঁদপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ব্যাপক সফলতা এসেছে। জেলার ৮টি থানায় পৃথক অভিযানে ১শ ৯৮ পিস ইয়াবাসহ ১১ জন মাদক কারবারিকে গ্রেফতার এবং কিশোর গ্যাংয়ের ৭৬ সদস্যকে আটক করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ জানায়, অভিযানে সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে হাজীগঞ্জ থানায়। সেখানে ১শ ৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া চাঁদপুর সদর মডেল থানায় ১৭ পিস ইয়াবাসহ ২ জন, কচুয়ায় ১৬ পিসসহ ১ জন, ফরিদগঞ্জে ১০ পিসসহ ১ জন, শাহরাস্তিতে ৩ পিসসহ ১ জন ও হাইমচরে ২ পিসসহ ১ জনকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জে আরও ২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে কিশোর গ্যাং বিরোধী অভিযানে সবচেয়ে বেশি ২১ জন আটক হয়েছে হাজীগঞ্জ থেকে। এছাড়া চাঁদপুর সদরে ১৫ জন, কচুয়ায় ৯ জন, হাইমচর ও ফরিদগঞ্জে ৭ জন করে, শাহরাস্তি ও মতলব উত্তরে ৬ জন করে এবং মতলব দক্ষিণে ৫ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আটককৃতদের অধিকাংশকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা দেশকে এগিয়ে নিতে কৃষক-কৃষিকে গুরুত্ব দিতে হবে: মৎস্য ও কৃষিমন্ত্রী মতলব উত্তরে পূর্বশত্রুতার জেরে হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ মতলব দক্ষিণ ইমারত নির্মাণ শ্রমিকের পূর্ণাঙ্গ কমিটি গঠন হাজীগঞ্জে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড হাজীগঞ্জের ইউএনও’র পূজা মন্ডপ চষে বেড়ানো চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৯ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট মৃত্যু ৩১৬ বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল বস্তাবন্ধী নারীর মরদেহ চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলে গ্রেফতার, জাল ও নৌকা জব্দ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, ইউনিয়ন সচিব বরখাস্ত