ঈদ শেষে চাঁদপুর থেকে লঞ্চে গাদাগাদি করে ফিরছেন মানুষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৩ | ৬:৫২
Link Copied Successfully!
ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। চাঁদপুর নৌ টার্মিনালে প্রত্যোকটি লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই ঢাকা-চাঁদপুর নৌরুটের বিলাসবহুল লঞ্চগুলোর ডেকও প‌রিপূর্ণ হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে কেবিনের যাত্রীরাও লঞ্চে আসতে শুরু করেন। ঈদের পর চাঁদপুর নদীবন্দরে তেমন ভিড় না থাকলেও গতকাল সকাল থেকেই লঞ্চে যাত্রীর সংখ্যা বাড়ছে।
সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী রফ রফ-২ ও আব এ জম জম-৭ লঞ্চ নোঙর করা রয়েছে। ঘাট ছেড়ে যাওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত প্রতিটি লঞ্চেই যাত্রী ছিল ভরা। যাত্রীর চাপ থাকায় গাদাগাদি করেই গন্তব্যে ফিরছেন মানুষ।
যাত্রী আসমা ও ইকবাল হাসান বলেন, ঈদের ছুটিতে লঞ্চে করে বাড়ি এসেছি, এখন লঞ্চে করেই যাচ্ছি। সবাই ঢাকামুখি হওয়ায় লঞ্চে ভিড় বেশি। তারপরও বাস কিংবা ট্রেনের থেকে রিলাক্স ভাবে যাওয়া যায়।
লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ঈদের পর রাজধানী ফিরতে যাত্রীর চাপ রয়েছে।  ঈদের আগে পরে লঞ্চের সিডিউল বিপর্যয় হয়নি। নির্দিষ্ট সময়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। যাত্রী সেবা ও নিরাপত্তার জন্য লঞ্চে সব ধরনের ব্যবস্থা রয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘাটে যাত্রী হয়রানি রোধে নৌ পুলিশের সদস্যরা নজরদারি রাখছেন। এই সপ্তাহ পর যাত্রীর চাপ কমে যাবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম