
হাজীগঞ্জে জ্বর সর্দিতে তিনজনের মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলো উপজেলার কাঁঠালী,রামপুরবও ডাটরা শিবপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে,হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর সর্দার বাড়ির মাওলানা এনায়েত উল্লাহ মাস্টার রোববার রাতে জ্বর সর্দি নিয়ে মারা যান। হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী গ্রামে সোলায়মান পাটওয়ারী (৬৫) শ্বাসকষ্টে মারা যান। রামপুরে মারা যাওয়া ব্যক্তির নাম পাওয়া যায়নি। তবে তিনিও জ্বর সর্দিতে ভুগছিলেন।
দাফনকারী দলের সদস্য শরীফুল হাছান বলেন, সোমবার সকালে কাঁঠালী গ্রামে আজ এক আল্লাহর বান্ধাকে শেষ বিদায় দিয়ে আসলাম। আমাদের আরো কয়েক ভাই রামপুরে বিদায় দিচ্ছেন আরেক আল্লাহর বান্দাকে। মোট সোমবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে দাফন কাজে অংশ নিতেন জানান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, হেদায়াত দান করে হেফাজতে রাখুন।

























