করোনা উপসর্গে দুইজনের মৃত্যু

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ মে ২৭, ২০২০ | ৩:৪৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগ মৃতদের নমুনা সংগ্রহ করেছেন।

জানা গেছে, গত ২৬মে মঙ্গলবার উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কাশেম(৬৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করে। পরে তার স্বজনরা স্বাস্থ্য বিভাগকে সংবাদ দিলে তারা এসে নমুনা সংগ্রহ করেন। এর আগে গত ২ মে রোববার রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের সিংহেরবাড়ীর বাবুল মিয়া(৫৫) নামে একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। পরদিন ২৫ মে ঈদের দিন স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন।

এদিকে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় কন্ট্রাক ট্রেসিংয়ে কোন লক্ষণ না পাওয়া যাওয়ায় এবং করোনা আক্রান্ত ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা বিধি নিষেধ না মেনে বিভিন্নস্থানে যাতায়ত করায় ফরিদগঞ্জে কমিউনিটিং ট্র্যান্সমিশন হওয়ার আশংকা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিভাগের লোকজন। সর্বশেষ গত সর্বশেষ ২৪মে রোববার ফরিদগঞ্জে আসা ২০টি রির্পোটের মধ্যে ১০টিই পজেটিভ আসে ।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৬ জনের । এখনো পেন্ডিং রয়েছে ২৫ জনের। পজেটিভ রির্পোট আসে ২৫ জনের।

ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী করোনা উপসর্গ নিয়ে মৃত দ্ইু জনের নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা প্রতিদিন সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের চেষ্টা করছি। নমুনা পরীক্ষায় পজেটিভ আসাদের আইসোলেশনে থাকার জন্য পরামর্শ নিশ্চিত করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা