চাঁদপুরে করোনা উপসর্গে চিকিৎসক সহকারীর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৬, ২০২০ | ২:৫১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হৃদয় চন্দ্র বণিক (৫৯) নামের এক স্বাস্থ্য সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় মারা যান তিনি। মঙ্গলবার সকালে তাকে বিশেষ ব্যবস্থায় দাহ করা হয়েছে। চাঁদপুরে এই প্রথম করোনার উপসর্গ নিয়ে কোনো চিকিৎসাকর্মীর মৃত্যু হলো।

মৃত হৃদয় চন্দ্র বণিক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) হিসেবে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর শহরে বসবাস করতেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

প্রায় ১০ দিন আগে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি চাঁদপুর শহরের বাসায় চলে আসেন। রোববার তিনি চাঁদপুরে করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করেন। সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুর আগের দিন প্রদানকৃত নমুনার রিপোর্ট এখনো আসেনি। মৃত্যুর পর আর তার নমুনা সংগ্রহ করা হয়নি। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা