মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৬ | ৮:৫৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মতলব উত্তরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকলে যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

এ ছাড়া বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম গোস্বামী, সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ গনি তপাদারসহ সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পূজামণ্ডপের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর জনসংযোগ মতলবে ব্যানার-পোস্টার অপসারণ করলেন ফ্রেন্ডস জোন সোসাইটি মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দায়িত্বে অবহেলায় হাজীগঞ্জ বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষসহ চাঁদপুরের ১১ জন ও সারাদেশে ১৪০ জন বহিস্কৃত সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন আগামীকাল হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও হাটিলা পুর্ব ইউনিউনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্বোধন চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি, একজনের কারাদণ্ড কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পারুল আটক দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল ঢাকায় চরম ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী হাজীগঞ্জ পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া মিঠু মোল্লার পাশের বিল্ডিং নিচ তলা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা চাঁদপুরে বেকারী ও পেট্রোল পাম্পে বিএসটিআই’র হানা, ৯০ হাজার টাকা জরিমানা সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক বার্তা নিয়ে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেফতার, মেঘনায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট ও শটগান নিখোঁজ আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা