প্রতিবাদ: হাজীগঞ্জে প্রবাসী ব্যবসায়ী আরিফের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৬, ২০২৫ | ১১:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁওয়ের প্রবাসী ব্যবসায়ী মো. আরিফ তার জেঠাতো ভাই রিপনের আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন।

আরিফ জানান, তিনি ২০১৯ সাল থেকে বাহরাইনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে তার নামে তিনটি বৈধ প্রতিষ্ঠান রয়েছে— ১. SK MEHENAZ CARGO COMPANY W.L.L. (CR No: 129418-01) ২. AL ADIBA CONSTRUCTION W.L.L. (CR No: 142486-01) ৩. GHC CLEANING COMPANY W.L.L. (CR No: 142486-02)

আরিফের দাবি, এসব প্রতিষ্ঠানের একক মালিক তিনি নিজেই। রিপনের কোনো অংশীদারিত্ব নেই। তিনি বলেন, “রিপন ২০২২ সালের ৯ জানুয়ারি আমার কোম্পানিতে কর্মচারী হিসেবে যোগ দেয় এবং আমি নিয়মিত তার বেতন পরিশোধ করতাম।”

বিজ্ঞাপন

আরিফ আরও জানান, ২০২২ সালের ২১ ডিসেম্বর রিপন তার অজান্তে নিজ নামে বনলতা এক্সপ্রেস সার্ভিস W.L.L. নামে একটি প্রতিষ্ঠান খোলে। সেখানে ভারতের নাগরিক ফাতেমা ও শ্রীলঙ্কার নাগরিক আশাঙ্ক্ষাকে পার্টনার হিসেবে নেয় রিপন। দেশে ফেরার আগে সে ফাতেমাকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে যায়। পরে তাদের মধ্যে কী ঘটেছে, সে বিষয়ে আরিফ অবগত নন।

সম্প্রতি ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয় যে, রিপনের ভিসা বাতিল হয়েছে এবং এ ঘটনার জন্য আরিফকে দায়ী করা হচ্ছে। এ নিয়ে রিপন দাবি করে, আরিফ তার ব্যবসায়িক পার্টনার ছিলেন এবং তার কাছে ৬০ থেকে ৬৫ লাখ টাকা পাওনা রয়েছে।

অভিযোগ প্রত্যাখ্যান করে আরিফ বলেন, “রিপন কখনও আমার ব্যবসায়িক পার্টনার ছিল না। আমি তাকে কেবল কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিলাম। ছুটিতে দেশে আসার সময় তাকে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দিলে সে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কমিশন নিত এবং ব্যবসা কম দেখিয়ে আমাকে আর্থিক ক্ষতির মুখে ফেলে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই ঘটনাগুলো রিপনের বাবা-মাকেও অবগত করা হয়েছে। একই এলাকার শরিফ বলেন, “আমরা কখনো শুনিনি রিপন পার্টনার ছিল। যতদূর জানি, রিপন সেখানে চাকরি করত।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনউদ্দীন ফারুক জানান, কেউ অভিযোগ দিলে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম