হাজীগঞ্জে ৪ জনসহ জেলায় নতুন ১৩ জন করোনায় আক্রান্ত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৮, ২০২০ | ৮:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরে আরো ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, হাজীগঞ্জের ৪জন, ফরিদগঞ্জের ৩জন ও শাহরাস্তির ২জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট কেরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬০জন।

বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিস ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এসব তথ্য জানা গেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জানা গেছে, উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নে মোহাম্মদপুর সরদার বাড়িতে একজন পুরুষ করোনা পজেটিভ । তিনি ঢাকায় করোনা পরীক্ষা করে বাড়ীতে চলে আসেন। করোনা পজেটিভ এর খবরটি তিনি গোপন রাখেন। ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, ওই যুবক করোনা পজেটিভ গোপন রেখেছে। খবর পেয়ে তার বাড়ীটি লাল পতাকা দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতীর জানান, নতুন আক্রান্ত অন্য ৩জনের মধ্যে একজনের বাড়ি কচুয়া উপজেলায়। তিনি হাজীগঞ্জ এসে নমুনা দেন। তবে তিনি কচুয়ায় বসবাস করছেন। বাকী ২জনের একজন হাজীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ও আরেকজন হাজীগঞ্জ সদর ইউনিয়নের। এই ২জন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। এই ৩জনের মধ্যে একজন শিক্ষক, একজন ব্যবসায়ী ও একজন মার্কেটিংয়ে কর্মরত। সবার বয়স ৩০ ঊর্ধ্ব। আক্রান্তদের বাসা/বাড়ি লকডাউনের প্রস্ততি চলছে।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ৮৫, ফরিদগঞ্জে ২৯, মতলব উত্তরে ৭, হাজীগঞ্জে ১১, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ১০ ও হাইমচরে ৪জন।

মোট ১৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫জন, ফরিদগঞ্জে ৩জন, কচুয়ায় ২জন, হাজীগঞ্জে ১জন, শাহরাস্তিতে ১জন ও মতলব উত্তরে ১জন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ৪৮জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৩৬জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন চাঁদপুর প্রবাহকে জানান, নতুন আক্রান্ত ৪জনের মধ্যে শহরের চৌধুরী মসজিদ সংলগ্ন স্ট্র্যান্ড রোডের ২জন পুরুষ (একজনের বয়স ৫১ বছর ও অন্যজনের বয়স ৫২ বছর), বড়স্টেশন ক্লাব রোডের ১জন নারী (২২) এবং কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের এক যুবক (২৪) রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা