সবার সহযোগিতায় স্বপনকে বাঁচাতে চায় পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৮, ২০২০ | ৭:১৯
Link Copied Successfully!

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্বজিন আহম্মদে স্বপনের (৩২) ১৬দিনেও জ্ঞান ফিরছে না। স্বজনরা তাকে বাঁচতে চায়। কিন্তু অর্থ সংকট। সবার সাহায্যের প্রয়োজন।

স্বপন রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় তিনি চিকিৎসাধীন আছে।


গত ১৩মে সড়ক দুর্ঘটনায় স্বপনসহ তার বন্ধু গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরের দিন বন্ধু শাহাদাত মারা যায়। কিন্তু স্বপন বেঁচে থাকলেও তার অবস্থা সংকটাপন্ন। গত ১৬ দিন ধরে অচেতন অবস্থায় পড়ে আছে ধানমন্ডী কিডনী এন্ড জেনারেল হাসপাতালে।

স্বপন হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মো. খোকনের বড় ছেলে। দুর্ঘটনা নিহত বন্ধু শাহাদাতের মোটরসাইকেল যোগে ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জে আসার পথে কুমিল্লা জেলার লালমাই নামক স্থানে দুর্ঘটনায় শিকার হয় তারা।

বিজ্ঞাপন

জানা গেছে, স্বপন রাজধানীতে ক্ষুদ্র ব্যবসায় জড়িত। করোনাভাইরাসে লকডাউন এবং ঈদকে সামনে রেখে ঢাকা থেকে হাজীগঞ্জ আসার পথে লালমাই নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হয়, স্বপনসহ চালক শাহাদাত।

গুরুতর আহত স্বপনের ব্যয়বহুল চিকিৎসায় অর্থের যোগান দিতে স্থানীয় সংসদ সদস্যসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা স্বপনের ছোট ভাই হাসানুজ্জামান রুবেল, বিকাশঃ ০১৯১৮ ৬২১৫১৬ (পার্সোনাল)।

গ্রামের ঠিকানা, গ্রাম: টোরাগড় (দঃ) পাড়া, পো+ থানা : হাজীগনজ, জেলা : চাঁদপুর।

বিজ্ঞাপন

হাসপাতালের ঠিকানা : ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতাল লিঃ, বাড়ী-১২, রোড-৭, ধানমন্ডি, ঢাকা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব