
বিএনপি নেতা আওলাদ হোসাইন নভীর শোক প্রকাশ
Link Copied Successfully!

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তী) নির্বাচনী এলাকার চার বারের সাবেক সংসদ সদস্য এমএ মতিন স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা আওলাদ হোসাইন নভী।


তিনি এক শোক বার্তায় বলেন, প্রকৃত অর্থেই জননেতা বলতে হাজীগঞ্জ-শাহরাস্তীর মানুষ এমএ মতিন স্যারকে চিনেন। একজন নির্লোভ ও নিঃস্বার্থবান রাজনীতিক হিসেবে তিনি সুপরিচিত। তাঁর মৃত্যু জাতীয় এবং স্থানীয় পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। একজন সাদা মনের মানুষকে আল্লাহ্ যেনো পরকালে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। সেই প্রার্থনা করি।

























