চারবারের এমপি এমএ মতিন আর নেই

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ২৬, ২০২০ | ৪:১৬
Link Copied Successfully!

    চারবারের চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক সংসদ সদস্য এম এ মতিন মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় ঢাকার উত্তরা রেডিক্যাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।


    তিনি চাঁদপুর-৫ হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনীী এলাকা থেকে সংসদ নির্বাচন করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি উত্তরার নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সকালে তিনি সেখানেই তার মৃত্যু হয়। তার স্ত্রী গত চার বছর আগে মারা গেছেন। তিনি এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    বিজ্ঞাপন

    সাবেক এই সাংসদ এমএ মতিন স্যারের বর্ণাঢ্য জীবনী। তিনি ১৯৪৩ সালের ১৪ই মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব খান সাহেব জুনাব আলী মুন্সী তদানীন্তন পাকিস্তান আইন পরিষদের সদস্য এম এল এ ছিলেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা আনোয়ার হোসেন মিয়া কুমিল্লা জেলা পরিষদের সদস্য ছিলেন।

    এম এ মতিন বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৯ সালে ২৮ ফেব্রুয়ারী দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহারাস্তি) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারী পঞ্চম জাতীয় সংসদ, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী ৬ষ্ঠ সংসদ এবং ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীতপ্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৭৬ সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১৯৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হন ।

    সাবেক এই সাংসদের মৃত্যুতে পপুলার বিডিনিউজ ডটকমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

    বিজ্ঞাপন

    ট্যাগ:

    শীর্ষ সংবাদ:
    প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ