ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৬ | ৮:১৩
Link Copied Successfully!

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর চাঁদপুরে সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা যুবদল। সভায় নেতারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় যুবদলের সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ।

তিনি বলেন, চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটি অত্যন্ত সুন্দর ও দক্ষ হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কেউ যেন ত্যাগের পরও বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপির হাতে তাদের কোনো নেতাকর্মী নিহত হননি। বিএনপির নেতা তারেক রহমান সবাইকে ক্ষমা করে দিয়েছেন। অথচ আওয়ামী লীগ সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের নিরাপত্তায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ফিরোজ আবদুল্লাহ।

তিনি বলেন, ক্ষমতা দিয়ে নয়, ইনসাফ দিয়ে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন আকাশের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সহ-সমন্বয়ক এজমল হোসেন পাইলট।

বিজ্ঞাপন

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন।

সভায় বক্তারা বলেন, হাসপাতাল ও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফ্যাসিস্টদের নাশকতার ষড়যন্ত্র রুখতে যুবদলকে সতর্ক থাকতে হবে : চাঁদপুরে যুবদল হাজীগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ, পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ