সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২০, ২০২৬ | ১১:৪৯
Link Copied Successfully!

সুদানে গত কয়েক দিনে সংঘটিত ধারাবাহিক ড্রোন হামলায় বহু শিশু ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলোর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৩ সাল থেকে চলা দেশটির গৃহযুদ্ধে সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)—উভয় পক্ষই ড্রোনের ব্যবহার বাড় দেওয়ায় বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’-এর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে গত রোববার সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম কোরদোফান রাজ্যের আরএসএফ-নিয়ন্ত্রিত আল-দিবাব শহরের একটি বাজারের কাছে। বাজার শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে পরিবহনকেন্দ্রে অপেক্ষারত গ্রামবাসীদের ওপর ড্রোন হামলায় এক স্থানেই ৮০ জন প্রাণ হারান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩০ জন। স্বঘোষিত প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলো এই হামলার জন্য সুদানের সরকারি বাহিনীকে দায়ী করেছে। এছাড়া সোমবার সকালে আরএসএফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ১৭ জন এবং রাজধানী খার্তুমে পৃথক হামলায় তিন শিশু নিহত হয়েছে। অন্যদিকে এর আগে শুক্রবার ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল প্রদেশে বাস্তুচ্যুত মানুষের ওপর আরএসএফের ড্রোন হামলায় ৪১ জন নিহত হন।

এদিকে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান ‘হেমেদতি’র মধ্যে আধাসামরিক বাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করার বিরোধ নিয়ে ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে চতুর্থ বছরে গড়িয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য মতে, এ পর্যন্ত এ যুদ্ধে অন্তত ৫৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ায় সুদান বর্তমানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ধর্ম নয়, সবার আগে পরিচয় আমরা বাংলাদেশি’: প্রধানমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সুদানে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত শাহরাস্তি পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী ঊষার স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন সভাপতি জহির, সম্পাদক মুন্না আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল মতলব পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু ঠিকাদারের গাফিলতির কারনে, মতলবের মাছুয়াখাল -চারটভাঙ্গা সড়কের কাজ শেষ হয়নি ৪ বছরেও  ‎কচুয়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ডিসি আহমেদ জিয়াউর রহমান ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন সাদ্দাম হোসেন মিঠু মতলবে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর ২১ লাখ টাকা জমা দিয়ে জামিন পেলেন হাজীগঞ্জ বড় মসজিদের বর্তমান ও সাবেক মোতাওয়াল্লী, বাদীরও জামিন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২ ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৫১ চাঁদপুরে অসুস্থ লঞ্চযাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের হাজীগঞ্জে ১১ কিশোরকে অভিবাবকের জিম্মায় কালচোঁ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়াজির প্রার্থীতা ঘোষণা ফরিদগঞ্জে জালনোটসহ চার নারী আটক, পুলিশের কাছে দিলেন ব্যবসায়ীরা