চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, ইউনিয়ন সচিব বরখাস্ত

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২৬ | ৯:৪২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে ৫টন চাল চুরি করে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, চাল জব্দের পর রাতেই ওই প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর থেকে তাকে তিন সদস্যের তদন্ত কমিটি জিজ্ঞাবাদ করেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা করা হয়। পরে রাতে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে সিএসডি গোডাউনের প্রায় ৫টন চাল মিনি ট্রাকসহ জব্দ করেন। পরবর্তীতে ওই চাল সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়।

চুরি করে বিক্রি করে দেয়া চাল পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন পিকআপ চালক শাহাদাত। তিনি বলেন, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে তিনি ওই চালের ভাড়া নিয়ে কুমিল্লার লাকসাম যাচ্ছিলেন। চালের মালিকের নাম বলা হয়নি। বলা হয়েছে লাকসাম যাওয়া হলে ওই ব্যাক্তির নাম দেয়া হবে। কিন্তু পথিমধ্যে হাজীগঞ্জে আসলে আমার কাছে ফোন আসে চালগুলো ফেরত নিয়ে আসার জন্য। বিক্রিত টোকেনে চালের পরিমাণ লেখা ছিলো ৪৯৩০ কেজি। চালের মালিকের নাম ছিল না।

খোঁজ নিয়ে জানাগেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২২ দিন মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বরাদ্দ দেয় সরকার। সেই আলোকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জেলের জন্য বরাদ্দ হয় ১১.২৫ মেট্টিক টন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল বস্তাবন্ধী নারীর মরদেহ চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলে গ্রেফতার, জাল ও নৌকা জব্দ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, ইউনিয়ন সচিব বরখাস্ত রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর জনসংযোগ মতলবে ব্যানার-পোস্টার অপসারণ করলেন ফ্রেন্ডস জোন সোসাইটি মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দায়িত্বে অবহেলায় হাজীগঞ্জ বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষসহ চাঁদপুরের ১১ জন ও সারাদেশে ১৪০ জন বহিস্কৃত সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন আগামীকাল হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও হাটিলা পুর্ব ইউনিউনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্বোধন চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি, একজনের কারাদণ্ড কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পারুল আটক দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল ঢাকায় চরম ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী হাজীগঞ্জ পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া মিঠু মোল্লার পাশের বিল্ডিং নিচ তলা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা চাঁদপুরে বেকারী ও পেট্রোল পাম্পে বিএসটিআই’র হানা, ৯০ হাজার টাকা জরিমানা সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক