POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৮, ২০২৬ | সময়: ১০:০৯ অপরাহ্ণ

‎ডেঙ্গু ও চিকনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষে হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যরা সহযোগিতা করেন।

‎সোমবার (১৮ মে) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানবীর হাসান।

‎উদ্বোধন পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এবং হাজীগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে সতর্কীকরণ মাইকিং করা হয়।

‎অভিযানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ আব্দুর রহিম, হাজীগঞ্জ ব্র্যাক-বিএইচপি, টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, ব্র্যাক-বিএইচপি, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রোংগ্রামের অফিসার মোঃ বেলাল হোসেন, ব্র্যাক টিবি কন্ট্রোল প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজার কামরুন নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইয়াসিন আরাফাত, যুব সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, নাঈম, আল-আমিন, ফাহিম, শান্ত, আরমান মজুমদার, নাঈমুল প্রমূখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন