POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখালে বাস স্ট্যান্ডের দাবিতে সড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ইউসুফ বেপারী | প্রকাশিত: মে ১৮, ২০২৬ | সময়: ২:১৩ অপরাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়করআ হাজীগঞ্জের বলাখাল বাজারে বাস স্ট্যান্ডের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ মে) সকালে বলাখাল বাজারে বলাখাল জেএন কারিগরি উচ্চ বিদ্যালয়, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় ও বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বিভিন্ন কর্মজীবী মানুষ সহ অনার্সের পরীক্ষাথীরা ভোগান্তিতে পড়ে। সড়ক অবরোধের দুই ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান

শিক্ষাথীদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, এখন থেকে বলাখালে বোগদাদ ও আইদি বাস পরিবহন গুলো বলাখালে স্ট্যান্ডে বাস থামবে। এ বিষয়ে পরিবহনগুলোর কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন