POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে তিন দিন ব্যাপী হবে ভূমিসেবা মেলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৭, ২০২৬ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ- এ প্রতিপাদ্য বিসয়কে সামনে রেখে চাঁদপুরে জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও প্রযুক্তি নির্ভর ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্য তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ভূমিসেবার আয়োজন করা হয়েছে। এখানে ই-নামজারীর আবেদন, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সাটি্ফাইড কপি পাওয়ার আবেদনসহ ভূমি সেবার সকল প্রকার তথ্য প্রদান করা হবে।

মেলায় জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সহায়তা কেন্দ্রের স্টল থাকবে।

প্রেস ব্রিফিংয়ে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন