POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাকাতিয়া নদী রক্ষা ও আইটি পার্ক স্থাপনের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন মাহমুদুল হাসান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১৫, ২০২৬ | সময়: ৮:২৬ অপরাহ্ণ

আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে চাঁদপুরবাসীর পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ জনদাবির প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান।

তিনি জানান, প্রস্তাব দুটি হচ্ছে, চাঁদপুরের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদী দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ফরিদগঞ্জে একটি আধুনিক আইটি পার্ক স্থাপন করা।

মোঃ মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে দখল, দূষণ ও নাব্যতা সংকটের কারণে ডাকাতিয়া নদী তার স্বাভাবিক সৌন্দর্য ও কার্যকারিতা হারাতে বসেছে। নদীটি রক্ষা করা গেলে চাঁদপুরের পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ফরিদগঞ্জে একটি আধুনিক আইটি পার্ক স্থাপন করা হলে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি হবে এবং ডিজিটাল চাঁদপুর গঠনের পথ আরও সুগম হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের স্বার্থে উত্থাপিত এই দাবিগুলো বাস্তবায়িত হলে পুরো চাঁদপুরবাসী উপকৃত হবে এবং জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ সময় তারা চাঁদপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন