POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বজ্রপাতে কৃষাণী পদ্মা রানীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১১, ২০২৬ | সময়: ৬:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে পদ্মা রানী(৫৫) নামের এক কৃষাণীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার কড়ইয়া ইউনিয়ন বড় হায়াতপুর গ্রামে পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত পদ্মা রানী ওই বাড়ির সুনিলের স্ত্রী পদ্মা রানী।

নিহতের স্বজনরা জানান, দুপুরে পদ্মা রানী বাড়ীর পাশে মাঠে ধান আনার কাজে ব্যাস্ত ছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে পদ্মা রানী আহত হলে পরিবারের লোকজন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করে।

একই ঘটনায় সুনিলের ছেলে নারায়ন (৩০) আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক রুবেল সরকার কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরহতাল করেন। আইনি প্রকৃয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন