POPULAR BD NEWS
Popular BD News Logo

মা দিবসে যুব রেড ক্রিসেন্টের ব্যতিক্রমী আয়োজন, ফুলে ফুলে রাঙালো মা দিবস

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১০, ২০২৬ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন হাসপাতালে সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের মাঝে গোলাপ ফুল বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ মে) বিকালে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন হাসপাতাল ঘুরে নতুন মায়েদের হাতে ফুল তুলে দেন সংগঠনের যুব সদস্যরা। এ সময় তারা মায়েদের শুভেচ্ছা জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেন।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনকে ঘিরে হাসপাতালগুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নতুন মায়েরা এমন সম্মান ও ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হন।

ফুল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা মোঃ ইউসুফ, যুব সদস্য ফাহমিদা, আবদুল্লাহ আল মাহমুদ, নিরব আহমেদ, ইমন, ফাহিম, হাবিন, জাহিদসহ উপজেলার অন্যান্য যুব সদস্যরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন