POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জাল দলিল করে আপন ভাই-বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৯, ২০২৬ | সময়: ৮:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরে আপন সহোদর ভাই কতৃক জাল দলিলের মাধ্যমে অন্য ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের গুণরাজদী এলাকার বঙ্গবন্ধু সড়কে। এ ঘটনায় ৫ মে ভুক্তভোগী ভাই-বোনদের পক্ষ থেকে ছোট ভাই মো. শফিকুর রহমান ভূঁইয়া চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসন এবং চাঁদপুর সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক-এর কাছে সুবিচার প্রার্থনা করেছেন।

থানায় দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গুণরাজদী এলাকার মৃত ইদ্রিস আলী ভূঁইয়া ও মনুজা বেগমের ৪ ছেলে ও ৪ মেয়ে। বাবা-ময়ের মৃত্যুর পর সব সন্তানরাই ওয়ারিশ সূত্রে করতে সম্পত্তি পেয়েছেন। তাদের এক ভাই আব্দুল লতিফ ভুইয়া নিজের সম্পত্তি বিক্রি করে জাল দলিলের মাধ্যমে অন্য ভাই-বোনদের সম্পত্তি আত্মসাত করেছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি বিষয়টি চাঁদপুর সদর এসিল্যান্ডকে অবহিত করেন। পরবর্তীতে এসিল্যান্ড সকল কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের পক্ষে রায় দেন। এ রায় অমান্য করে আব্দুল লতিফ ভুইয়া গত এক মাস ধরে রাতের আঁধারে বহিরাগতদের নিয়ে ওই সম্পত্তি দখল করছেন।

ভুক্তভোগী মো. শফিকুর রহমান ভূঁইয়া এবং হাবিবুর রহমান ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমাদের ভাই আব্দুল লতিফ ভুইয়া স্থানীয় বিএনপি নেতা মাইনুদ্দিন মানিকের নেতৃত্বে আমাদের প্রতি এই জুলুম করছে। তারা বহিরাগতদের নিয়ে আমাদের ভয়ভীতি ও হয়রানির করছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে চাঁদপুরের প্রশাসনের পাশাপাশি আমাদের সদর আসনের এমপি শেখ আহমেদ মানিক সাহেবের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন