POPULAR BD NEWS
Popular BD News Logo

মাস্ক না পরায় হাজীগঞ্জে আরও ১৩জনকে জরিমানা

মো.মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২০ | সময়: ১:৫০ অপরাহ্ণ
হাজীগঞ্জে আরও ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৩টি মামলায় ২ হাজার ৬০টাকা জরিমানা করা হয়। এর আগেও হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজার, হাজীগঞ্জ পশ্চিমবাজার, মধ্যবাজার ও আলীগঞ্জে মাস্ক না পরায় পথচারি ও চালক যাত্রীতে জরিমানা করেন।
শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কায় মাস্ক পরিধানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। সরকারের কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে প্রশাসন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখি বড়ুয়া জানান, ‘করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে জনগণকে সচেতন করতে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে রাস্তাঘাটসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বিচরণ করছেন। এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে। তাই জনসচেতনতা বৃদ্ধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন