চাঁদপুরের শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং করায় চার জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
পুলিশ জানায় , উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিরা আজিম একাডেমির এক শিশু শিক্ষার্থীকে ৫ বখাটে ইভটিজিং করে। পরে থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো, ওই ইউনিয়নের কসবা গ্রামের মো. রাকিবুল হাসান (১৮), তানজিল ছিদ্দিক সৌরভ (১৮), আহসিম বিল্লাহ তানি (১৮) ও রায়েরবাগ গ্রামের আশ্রাফুল করিম (১৮)।
তাদের সহযোগী মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।