আগামী ১৬ মে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আগমন উপলক্ষে রাজারগাঁও ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক ও ছাত্র দলের যৌথ উদ্যাগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ মে) রাজারগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএবপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, বিএনপির নেতা মোঃ বিল্লাল হোসেন খান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ খায়রুজ্জামান মাষ্টার, যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম,সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, যুবদলের নেতা মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, মোঃ জলিল মেম্বার।
উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হানজালা শাহীন, যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন রাকিব, নুরে আলম খান, সেচ্ছাসেবক দলের নেতা মোঃ মহাসিন বকাউল, সাবেক ছাত্র দলের নেতা টিপু সুলতান সহ ইউনিয়ন বিএনপির, যুবদল ও ছাত্র দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।