POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে বজ্রপাতের বিষয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৪, ২০২৬ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জনসাধারণের মধ্যে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে পথচারী, কৃষকসহ সাধারণ মানুষকে বজ্রপাতের সময় করণীয় ও বর্জনীয় বিষয়ে অবহিত করা হয়।

লিফলেট বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সচেতনতার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক ও শ্রমজীবী মানুষদের সতর্ক থাকতে হবে।

বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং কিছু নিয়ম মেনে চললে প্রাণহানি এড়ানো যায়।

তিনি আরও তিনি বলেন, উপজেলা প্রশাসন সবসময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, বিএনপি নেতা খায়রুল হাসান বেনু’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম তাদের সচেতন হতে সহায়তা করবে এবং দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন