POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ থানার নবাগত ওসির সাথে ইসলামি জনকল্যাণ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৩, ২০২৬ | সময়: ১০:৪৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানবিক সংগঠন ইসলামি জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

রবিবার (৩ মে) বাদ মাগরিব হাজীগঞ্জ থানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বতু, চেয়ারম্যান প্রিন্সিপাল এম এ মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, সচিব মোঃ কামাল গাজী, সহকারী সচিব মাওলানা ইসমাঈল, কোষাধ্যক্ষ মাওলানা মাহাবুব, সহকারী কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন হেলাল, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম মানিক, সদস্য মাওলানা মাহাবুব এলাহী ও হাফেজ মুরাদ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা জানান এবং হাজীগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

নবাগত ওসি আব্দুল মান্নান সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ হাজীগঞ্জ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন