POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও সেমিনারের আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা আবদুল আলিমের সভাপতিত্বে আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার রবিউল হাসান।

এসময় অতিথিরা আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে আইনগত সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম প্রদর্শনের জন্য ১০টি স্টল স্থাপন করা হয়, যা উপস্থিতদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে লিগ্যাল এইডের মাধ্যমে ৭৯৮ জন সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ১৫২ জনের কাছ থেকে মোট ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা আদায় করা হয়েছে।

র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন নূরে আলম দ্বীন, জেলা সহকারী জজ আবদুল আলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ শামসুল ইসলাম মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা জজ কোর্টের সহকারী পিপি কোহিনুর রশিদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন