POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আজ থেকে ফুয়েল পাসে তেল সরবরাহ শুরু, কমেছে দীর্ঘ লাইন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬ | সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ

জ্বালানী সাশ্রয়ে ও জ্বালানীর সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে আজ সোমবার সকাল থেকে চালু করা হয়েছে ফুয়েল পাস। প্রাথমিকভাবে চাঁদপুর সদরের আমির খান ফিলিং স্টেশন, ফয়সাল ফিলিং স্টেশন ও শারমিন ফিলিং স্টেশন এ ফুয়েল পাস অ্যাপস এর মাধ্যমে যানবাহনে জ্বালানী সরবরাহ করা হচ্ছে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, এই ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানী নেয়ার জন্য প্লে স্টোর হতে ফুয়েল পাস অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। কেউ রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তিনটি ফিলিং স্টেশন এর যেকোনো একটিতে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারবে।

এদিকে সকালে ফুয়েল পাসের কার্যক্রম শুরু হওয়ায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়নি। এতে খুশি চালকেরা। আগে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হলেও এখন কয়েক মিনিট অপেক্ষা করতে হচ্ছে বলে জানান তারা।

আমির খান পাম্পের ম্যানেজার ইলিয়াস খান বলেন, আগের তুলনায় এখন তেলের সরবরাহ বেড়েছে। চাহিদা মোতাবেক জ্বালানি তেল পাওয়া যায়। সকাল থেকে ফুয়েল পাসের অ্যাপস ইনস্টল করার জন্য মাইকিং করা হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন