POPULAR BD NEWS
Popular BD News Logo

ফারাক্কা বাঁধ বাজারে মশা নিধনে ক্লিন বালিয়া এক্সপ্রেসের ব্যতিক্রমী উদ্যোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬ | সময়: ১০:৪১ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কা বাঁধ বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন বালিয়া এক্সপ্রেস। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার তানিনের নেতৃত্বে শনিবার (২৫ এপ্রিল) পর বাজার এলাকায় ব্যাপক মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ড্রেন, নালা ও আশপাশের এলাকায় মশার উপদ্রব রোধে মশা নিধক স্প্রে ছিটানো হয়। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মশা নিধন কার্যক্রমে উপস্থিত ছিলেন ফরক্কাবাদ বাজার কমিটির সভাপতি ও বালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম মিয়াজি, বালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নোমান, বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব খান এবং সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা নয়ন, গাফফার, অন্তর, আব্দুল্লাহ, মিরাজ, টুটুল, ইসমাইল, রাফাত, সাকিব হাওলাদার ও সাকিব তালুকদারসহ আরও অনেকে।

সংগঠনের এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে ক্লিন বালিয়া এক্সপ্রেসের এ ধরনের কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। শাহরিয়ার তানিনের নেতৃত্বে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন