POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ

চাঁদপুরে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২২ এপ্রিল) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চাঁদপুরের মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় বুধবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন যাত্রীবাহী বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জব্দকৃত গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন