POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ | সময়: ৯:৫০ অপরাহ্ণ

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সহকারী পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কর্মকর্তাদের বদলি উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।

বিদায়ী কর্মকর্তারা হলেন, সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ আব্দুল্লাহ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ এমদাদুল হক।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন