POPULAR BD NEWS
Popular BD News Logo

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলমগীর কবির | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬ | সময়: ৯:৫৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা , পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাআলম মিয়াজির সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল ও মোঃ সুমন খানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ঢাকার সহকারী কর কমিশনার মোঃ শামীম হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, সদস্য রফিকুল ইসলাম রনি, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আঃ সাত্তার বকাউল, সাবেক সদস্য আমির হোসেন, ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মোঃ মাকসুদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক হাবিবুর রহমান ঢালী, সমাজ সেবক মোঃ আরেফিন ইসলাম রনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন