চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা আলীম মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাও. তাফাজ্জল হোসেন। অতিথিদে মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আবদুল কুদ্দুস মাস্টার, বিদ্যুৎসায়ী সদস্য ও সমাজ সেবক নাজির আহমেদ চৌধুরীর, সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস সরকার, কাঁকৈরতলা জনতা কলেজ শিক্ষক কাজী মনির হোসেন, সাবেক শিক্ষক মাও. হেদায়েত উল্যাহ, মাদরাসার উপাধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক আবু ইউসুফ, আরবী প্রভাষক আজহারুল ইসলাম, সহকারী মৌলভি তাওহিদা বেগম, অভিভাবক সদস্য ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ফারুক হোসাইন ও মাও মজিবুর রহমান।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ তাফাজ্জল হোসেন।