POPULAR BD NEWS
Popular BD News Logo

বর্ষবরণে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ উদীচীর বর্ণিল আয়োজন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬ | সময়: ১০:২১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে এক বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন পরিণত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক বিকেলে।

মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রথমে উদীচীর সভাপতি সানাউল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নন্দিনী দাসের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় হাজীগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় সম্মাননা তুলে দেন উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।

২য় পর্বে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গাজী সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও কবিতা আবৃত্তি করে নতুন বছর কে সাগত জানায় শিল্পীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি খালেকুজ্জামান শামীম, উদীচী ও হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দের মধ্যে জাফর আহমেদ, যুগল কৃষ্ণ হালদার, নিহার রঞ্জন মিলন, মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী, আরিফ হোসেন, সুজন দাস ও মিলি সাহা প্রমুখ।

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান হাজীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন