POPULAR BD NEWS
Popular BD News Logo

চর উচ্চ বিদ্যালয়ের মসজিদ ভবন ও শহীদ মিনার উদ্বোধন

কামরুজ্জামান হারুন | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০ | সময়: ১১:৩৯ অপরাহ্ণ

২৩ নভেম্বর সোমবার বিকেল ৩ ঘটিকায় ওটারচর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মসজিদ ভবন ও শহীদ মিনার উদ্বোধন এবং আলহাজ্ব শরীয়তুনেছা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশিস দাশ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান,মেজর (অব) মোহাম্মদ ইব্রাহিম খলিল, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, সমাজসেবক মোশাররফ হোসেন, দৈনিক সময়ের আলোর প্রকাশক , মতলব সমিতি ঢাকার সভাপতি, তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ছানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, সমাজসেবক গিয়াস উদ্দিন মাস্টার, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মতিন, সমাজ সেবক ইঞ্জিনিয়ার কাজী আবুল হোসেন,তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কায়সার আহমেদ খান ,সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু ইউসুফ।

সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জি।
অনুষ্ঠান পরিচালনায় সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান, নুরুল আমিন ঢালী ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও তাদের সংগঠন তরঙ্গ ছাত্র কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দকে যথা সময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন