POPULAR BD NEWS
Popular BD News Logo

ধেররা মৎস্য আড়ৎতে ইজারাদারের ওপর হামলা, আহত ১০

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬ | সময়: ১১:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা মৎস্য আড়ৎতের ইজারাদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ইজারাদার ও আড়ৎতের ব্যবসায়ীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়।

বুধবার সন্ধ্যার পর ধেররা মৎস্য আড়ৎতে ইজারাদার মোহাম্মদ হাছান বশ্রী রানাকে পৌর ও পুলিশ প্রশাসন ইজারা বুঝিয়ে দিতে গেলে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- আরজিল হোসেন ডিনার, মাঈনুদ্দিন খান রনক, মহসিন পাটোয়ারী, হাসান, আব্দুল্লাহ আল মামুন ও ভূমি মালিকানা মামলার বাদী সাখাওয়াত হোসেনসহ আরো কয়েকজন।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ৩ বছর পর এই বাজারের ইজারা ডাকা হয়। পরে ইজারাদারকে বাজার বুঝিয়ে দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি মৎস্য আড়ৎ ও সিসি ক্যামেরা ভাংচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ইজারাদারের পক্ষে মাঈনুদ্দিন খান রণক বলেন, আড়ৎদারদের ভুল বুজিয়ে মালিকানার অজুহাতে সাখাওয়াত হোসেন দলবল নিয়ে এই হামলা চালায়। তাদের উদ্ধার করতে গিয়ে ৬ জন রক্তাক্ত জখম হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে আড়ৎটি তিন বছর ভূমি মালিকানা মামলার জটিলতায় ইজারা বন্ধ থাকার পর ১ বৈশাখ থেকে প্রায় ৩৩ লাখ টাকায় ইজারা দেয় পৌর কর্তপক্ষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন