মাইটিভির ১৭ বছরপূর্তি উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ) শহরের ওয়্যারলেস বাজারস্থ শাহ সুফি মমতাজ উদ্দিন সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়।
মাই টিভি চাঁদপুর প্রতিনিধি মুনওয়ার কাননের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মাসুদ হোসেন দোয়া পরিচালনা করেন এবং কুরআন খতম সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মাই টিভির চেয়ারম্যানসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।