জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবু ইউসুফ রুপম পাটোয়ারী।
তিনি জানান, কলেজ পরিচালনা কমিটির সহযোগিতা ও সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় এমন সাফল্য অর্জন করা হয়েছে। কলেজের শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে সকলে ভূমিকা রাখছেন। এর উদাহরণ কলেজ প্রধান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
আর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়ে পরিচালনা কমিটি সহ সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান। কলেজে শিক্ষার মানোন্নয়নে ব্যপক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।