POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধণা

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২০ | সময়: ৮:২০ অপরাহ্ণ

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধনা দিয়েছে পৌরসভা ৯নং ওয়ার্ডের জনগণ।
২১শে নভেম্বর শনিবার বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তা প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা ও নির্বাচনী আলোচনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র মাহফুজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাহফুজুল হক বলেন, ফরিদগঞ্জ পৌরসভার নাগরিকরা ছিলো সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত। পৌরসভা গঠনেরপর এই প্রথম নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে আপনাদের দেয়া বিপুল ভোটে আমি মেয়র নির্বাচিত হয়েছি। আপনারা আমাকে যে মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, জাতিরজনক বঙ্গবন্ধুর আদশর্কে বুকে ধারণ করে সে দায়িত্ব পালন করেছি।

এসময় তিনি আরো বলেন, আপনারা জানেন যে, আমি নির্বাচিত হওয়ার পূর্বে এই পৌরসভার সড়ক গুলোর যে বেহাল অবস্থা ছিলো। তা এখন আর দেখা যায়না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা বিতরণ, সরকারের থেকে প্রাপ্ত বিভিন্ন সুযোগ-সুবিদা শতভাগ শততা ও নিষ্ঠার সাথে সুষম বন্টন করেছি। পৌরসভায় কাজের পরিমান শুন্য কোটাথেকে প্রায় ৭৫ ভাগ উন্নয়ন পৌরবাসীর চোখে দৃশ্যমান। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আশাবাদি আসছে পৌর নির্বাচনে আমার কাজের গুনগত মান বিবেচনায় এনে আমাকে আবারো নৌকা প্রতিক দিয়ে পৌরবাসীর বাকি সেবা টুকু করার সুযোগ করে দিবেন ইন্শাআল্লাহ ।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দেলু মেম্বার-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন সেফুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী সাবেক ছাত্রনেতা রসু মিয়া, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান নান্নু, বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন হাজী প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন