POPULAR BD NEWS
Popular BD News Logo

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ছাত্রদল নেতা ফয়সাল খন্দকারের ১২তম রক্তদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬ | সময়: ১০:২৫ অপরাহ্ণ

মানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মতলব প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদল নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল খন্দকার আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক অসহায় মায়ের জীবন বাঁচাতে রক্তশূন্যতার সংকটে পাশে দাঁড়িয়ে তিনি ৯ এপ্রিল মতলব এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারে ১২তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রক্তের প্রয়োজন দেখা দেয়। এমন সংকটময় মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন ফয়সাল খন্দকার এবং রক্তদান করে রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার এই মহতী উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলেন, নিয়মিত স্বেচ্ছায় রক্তদান সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

এ বিষয়ে ফয়সাল খন্দকার বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় মানবতা। যতদিন সক্ষম, ততদিন স্বেচ্ছায় রক্তদানসহ মানবতার কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তার এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে অনুপ্রেরণা জোগাচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন,তার মতো তরুণদের মাধ্যমে মানবিক কর্মকান্ড আরও বিস্তৃত হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন