POPULAR BD NEWS
Popular BD News Logo

আল-আজহার ইসলামিক একাডেমি ও মহিলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইউসুফ বেপারী | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬ | সময়: ১:৫৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থিত আল-আজহার ইসলামিক একাডেমি ও মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল এবং হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মাদ্রাসার হলরুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এম. নেয়ামুল ইসলাম মিয়াজীর পরিচালনা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা গাজী মোঃ নাছির উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, হামদ, নাত ও ইসলামিক সংগীত পরিবেশন করে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

এছাড়াও হিফজ ও নাজেরা বিভাগের ছাত্র-ছাত্রীদের সবক প্রদান করা হয়।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া, মিলাদ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন